odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 3rd May 2026, ৩rd May ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের ড্যাশ ৮-৪০০ “ধ্রুবতারা” উদ্বোধন করবেন আগামীকাল

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৭ December ২০২০ ০২:১৩

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৭ December ২০২০ ০২:১৩

 

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২০ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ১ম ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আগামীকাল সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অনুষ্ঠিত হবে।
বিমানের উড়োজাহাজ বহরে ইতোমধ্যে যুক্ত হওয়া প্রতিটি উড়োজাহাজের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয়কৃত ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে ১ম টি হচ্ছে‘ধ্রুবতারা’। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, চুয়াত্তর আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। নতুন উড়োজাহাজটি সংযোচিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এগুলোর মধ্যে ৪টি বোয়িং৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।



আপনার মূল্যবান মতামত দিন: