odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

রমজানে কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ March ২০২৩ ০০:৪৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ March ২০২৩ ০০:৪৯

আসন্ন রমজান মাসে বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি আরব। গতকাল রোববার সৌদি বাদশাহ সালমান এক আদেশে এ অনুমোদন দেন।
৭৬টিরও বেশি ভাষায় অনুবাদ করা কপি থাকবে।
সৌদি আরবের মদিনায় কিং ফাহাদ গ্লোরিয়াস প্রিন্টিং প্রেসে মুদ্রিত পবিত্র কোরআনের কপিগুলো পৃথিবীর ২২টি দেশে ইসলামিক সেন্টারগুলোতে পাঠানো হবে।
রমজানে যাতে বিতরণ করা যায়, এজন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের শায়খ ড. আব্দুললতিফ বিন আব্দুলআজিজ আল-শেইখ।



আপনার মূল্যবান মতামত দিন: