odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচায় আটক ৪৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৭:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ June ২০২৩ ১৭:২৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২২০৭৮ পিস ইয়াবা, ৮১.৫ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: