odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th March 2026, ৮th March ২০২৬

ইরানে ৬ মাসে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর: আইএইচআর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ July ২০২৩ ০৩:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ July ২০২৩ ০৩:১৬

ইরানে চলতি বছরের প্রথম ৬ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত) অন্তত ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সোমবার এ তথ্য জানিয়েছে।


আইএইচআর বলছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেশি। ২০২২ সালের একই সময়কালে ২৬১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে হিসেবে চলতি বছরের প্রথম ৬ মাসে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি।

মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভের প্রেক্ষিতে সমাজে ভীতি ছড়াতে দেশটিতে মৃত্যুদণ্ড বাড়ানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: