odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

ফেনীতে বাসচাপায় তিনজন নিহত, আহত অনেকে

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ১৬:০২

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ১৬:০২

অধিকার পত্র ডেস্ক 

 ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলোনিয়া বাজারের একটি চা দোকানের উপর বাসটি আছড়ে পড়ে। নিহতদের মধ্যে শামীম আরা বেগম (৫০), শ্রাবণ (১২) ও আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণ

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, মহিপাল থেকে ছেড়ে আসা সুগন্ধা নামক যাত্রীবাহী বাসটি সিলোনিয়া ব্রিজের উপর উঠার সময় রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসের চালক বাসটি ডান পাশে নিতে গেলে সেটি ব্রিজের রিলিংয়ের পর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। একই সময়ে বাসের পেছনে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে সেটি সিলোনিয়া বাজারের চা দোকানের উপর আছড়ে পড়ে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, "আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। আহতদের ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।" তিনি আরও বলেন, "লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।"



আপনার মূল্যবান মতামত দিন: