odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬
রাজশাহীর গোদাগাড়ীতে শয়ন কক্ষ থেকে যুবক জিহাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে বন্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! মা ডাকছিলেন ছেলেকে, দরজা ভেঙে মিলল নিথর দেহ

odhikarpatra | প্রকাশিত: ১ February ২০২৬ ১৭:০৫

odhikarpatra
প্রকাশিত: ১ February ২০২৬ ১৭:০৫

অধিকারপত্র ডটকম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজের শয়ন কক্ষ থেকে জিহাদ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের তীরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার দেহটি উদ্ধার করে স্থানীয়রা।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মৃত কাশেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জিহাদ নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন।

দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তার মা তাকে ডাকাডাকি শুরু করেন। চিৎকার ও ডাকাডাকিতেও কোনো জবাব না মেলায় একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে জিহাদকে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক কোনো কারণে জিহাদ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে স্থানীয় প্রশাসন।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোঃ রবিউল ইসলাম মিনাল

গোদাগাড়ীতে বন্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! মা ডাকছিলেন ছেলেকে, দরজা ভেঙে মিলল নিথর দেহ।
: #RajshahiNews #Godagari #DeadBodyRecovered #SuicideNews #LocalNews #Adhikarpatra #Tragedy #BreakingNews
Keywords: 



আপনার মূল্যবান মতামত দিন: