05/05/2026 পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতার পথে বিজেপি, মুখ্যমন্ত্রী পদে এগিয়ে শুভেন্দু অধিকারী
odhikarpatra
৪ May ২০২৬ ২২:২৬
আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৬, ১৬:৫৮
নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি নেতা। তৃণমূল কংগ্রেসের ‘বহিরাগত’ ইস্যুর পাল্টা হিসেবেই এই কৌশল নেয় বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শুভেন্দু। ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়ে তিনি বড় রাজনৈতিক চমক সৃষ্টি করেন। নন্দীগ্রামে মমতাকে পরাজিত করে রাজ্য রাজনীতিতে নিজের শক্ত অবস্থান প্রমাণ করেন।
২০২১ সালে বিজেপি ক্ষমতায় আসতে না পারলেও তিনি বিরোধী দলনেতা হিসেবে পাঁচ বছর ধরে দলকে সংগঠিত করেন এবং মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠন ও জনসমর্থন—দুই দিক থেকেই তিনি সবচেয়ে শক্তিশালী প্রার্থী।
শমীক ভট্টাচার্য
আরএসএস ঘরানার অভিজ্ঞ নেতা। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। মধ্যপন্থি ও গ্রহণযোগ্য ‘ভদ্রলোক’ ইমেজ তার বড় শক্তি।
স্বপন দাশগুপ্ত
সাবেক সাংবাদিক, কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ। তবে প্রশাসনিক অভিজ্ঞতার অভাব তাকে কিছুটা পিছিয়ে রেখেছে।
দিলীপ ঘোষ
রাজ্য বিজেপিকে শক্ত ভিত গড়ে তোলার অন্যতম কারিগর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সুকান্ত মজুমদার
বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরবঙ্গে দলের শক্ত ঘাঁটি থাকায় আঞ্চলিক ভারসাম্যের দিক থেকেও তিনি গুরুত্বপূর্ণ বিকল্প।
পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য ক্ষমতায় আগমন রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নির্ভর করছে দলীয় শীর্ষ নেতৃত্বের কৌশল ও রাজনৈতিক সমীকরণের ওপর।
#পশ্চিমবঙ্গ #বিজেপি #মুখ্যমন্ত্রী #ভারতরাজনীতি #শুভেন্দুঅধিকারী