odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬

স্টোকস ক্যাচ নেয়ার রেকর্ড গড়লেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ January ২০২০ ০৬:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ January ২০২০ ০৬:৪৭

 

ক্যাপটাউন, ৫ জানুয়ারি ২০২০ : টেস্ট ক্রিকেটে ক্যাচ নেয়ায় ইংল্যান্ডের হয়ে এক অনন্য রেকর্ড গড়লেন অল রাউন্ডার বেন স্টোকস। নিউল্যান্ডসে আজ রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে জেমস এন্ডারসনের বলে স্বাগতিক এনরিখ নর্টির ক্যাচ নেয়ার সঙ্গে সঙ্গে স্টোকস জায়গা করে নেন নতুন রেকর্ড বইয়ে।
ইনিংসে এটি ছিল তার পঞ্চম ক্যাচ। যা সবক’টিই তিনি নিয়েছেন দ্বিতীয় স্লিপে।
এ পর্যন্ত ১০১৯টি টেস্ট খেলা ইংল্যান্ড দলের হয়ে এক ইনিংসে চারটি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে ২৩টি। যার মধ্যে সর্বশেষ চার ক্যাচ ধরেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। গত বছর জানুয়ারিতে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে এই কৃর্তি গড়েছিলেন তিনি।
প্রথমে পাঁচটি ক্যাচ লুফে নিয়ে টেস্ট ক্রিকেটের বিশ্ব রেকর্ডের সমতায় পৌছান স্টোকস। টেস্টে অতীতে বিশ্বব্যাপী সর্বমোট ১১বার এমন সফলতা অর্জন করেছে ক্রিকেটাররা। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এই নিউল্যান্ডসেই পাঁচ ক্যাচের রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: