odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬

শেখ পরশের মামার রোগমুক্তি চেয়ে ঢাকা দক্ষিণ যুবলীগের দোয়া মাহফিল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ September ২০২০ ০২:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ September ২০২০ ০২:০৪

শেখ পরশের মামার রোগমুক্তি চেয়ে ঢাকা দক্ষিণ যুবলীগের দোয়া মাহফিল

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছোট মামা, আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে দোয়া মাহফিল ঢাকা দক্ষিণ যুবলীগ।

খোকন সেরনিয়াবাত ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ উদ্যোগে আজ শুক্রবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় নেতা, এড. বেলায়েত হোসেন, মোঃ মামুনুর রশীদ, ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, সহ সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, সৈয়দ আহমেদ হোসেন, কামাল উদ্দিন খান,মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ,
যুগ্ম সাধারণ সম্পাদক, জাফর হোসেন রানা, ফারুক হোসেন।
সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ মাকসুদুর রহমান,অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন,দপ্তর সম্পাদক এমদাদ হোসেন,
উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, সদস্য এম, আর মিঠু ,যুবলীগ নেতা আওয়াল, মোঃ দুলাল
,সহ কেন্দ্র, মহানগর ও ওয়ার্ড যুবলীগের শত শত নেতাকর্মী।
মিলাদ ও দোয়ার পর তবারক বিতরন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: