odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 23rd July 2026, ২৩rd July ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ December ২০২০ ০৪:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ December ২০২০ ০৪:০৪

 

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২০ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় আজ সকালে মাটির নীচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতার সাথে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: