odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 17th September 2026, ১৭th September ২০২৬

ঢাকা কলেজে র‌্যাব-ডিবির অভিযানে ১২ ছাত্রলীগকর্মী আটক

| প্রকাশিত: ২৫ April ২০২২ ০৬:২৮


প্রকাশিত: ২৫ April ২০২২ ০৬:২৮

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে অভিযান পরিচালনা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিবির সদস্যরা। এ সময় অন্তত ১২ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে অভিযান চালানো হয়। কিছুক্ষণ আগে পরে র‌্যাব ও ডিবি অভিযান চালায়। দুই বাহিনী অন্তত ১২ জনকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

র‌্যাবের একটি সূত্র জানায়, চাঞ্চল্যকর সংঘর্ষের ঘটনায় র‌্যাব কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞেস করা হবে।

ঢাকা কলেজের একজন বলেন, ‘র‌্যাব যে কয়েকজনকে নিয়ে গেছে তাদের মধ্যে রফিকুল আলম শেখ তিতাস, জসিম খান, ফিরোজ হোসেন ও ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির উপ সম্পাদক জুলফিকারের নাম রয়েছে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘গোয়েন্দা পুলিশও বেশ কয়েকজনকে নিয়ে গেছে। তাদের নাম জানা সম্ভব হয়নি।’
বিজ্ঞাপন

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, যেহেতু নাহিদ ও মোশারফ হত্যাকাণ্ডের মামলা দুটি ডিবি তদন্ত করছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে নানা জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। অনেক জায়গা থেকে অনেককে আটক করে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: