odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd October 2026, ২৩rd October ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

odhikarpatra | প্রকাশিত: ১৫ September ২০২২ ০৮:০৬

odhikarpatra
প্রকাশিত: ১৫ September ২০২২ ০৮:০৬

এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পরীক্ষা কেন্দ্রসমূহের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ আদেশ আগামিকাল বৃহস্পতিবার হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে (পরীক্ষা চলাকালীন সময়ে) বলবৎ থাকবে।
আজ বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।