odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

আইপিএল এর আগে দেশের খেলা:পাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৪:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ March ২০২৩ ০৪:৫৩

আবারও ক্রিকেটারদের আইপিএলে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তৈরি হয়েছে জটিলতা। এবার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস যাচ্ছেন আইপিএল খেলতে। এদের মাঝে মুস্তাফিজ টেস্ট খেলেন না বহুদিন হলো। কিন্তু সাকিব হলেন টেস্ট অধিনায়ক আর লিটন তো দলের অপরিহার্য ব্যাটার। তাই এই দুজনকে আইপিএলে যাওয়ার অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে কিনা- সেটা নিয়ে চলছে জল্পনা।

জবাবে পাপন বলেন, 'দেখেন আমি আপনাদেরকে বারবার একটা কথা জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন এভেইলেবল। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি (শিডিউল)। এবং এটা জেনেই ওরা ওদেরকে (সাকিব-লিটন) নিলামে নিয়েছে। এরপর আর কোন কিছু যদি পরিবর্তন হয়, তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে।' 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব-লিটন খেলবেন কিনা- এমন প্রশ্নে পাপন বলেন, 'না থাকার আমি কোনো অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে, ভেবেচিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকত। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে। যদি কখনো সিদ্ধান্ত বদল হয়, আপনাদেরকে আগেই জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই বহাল আছে।'



আপনার মূল্যবান মতামত দিন: