odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬

রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ April ২০২৩ ১৭:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ April ২০২৩ ১৭:৪৯

রাজধানীর চকবাজারে একটি ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) পৌনে ১০টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

লিমা খানম বলেন, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: