odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 15th April 2026, ১৫th April ২০২৬

ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ৪৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ May ২০২৩ ১৮:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ May ২০২৩ ১৮:৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৪৫০ পিস ইয়াবা, ২০ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫ পুরিয়া হেরোইন, ১২০ বোতল ফেন্সিডিল, ১০.৭৫ লিঃ দেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: