odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

রাজধানীতে মাদক কেনা-বেচায় ৪১ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ June ২০২৩ ২০:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ June ২০২৩ ২০:২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১১৪৫ পিস ইয়াবা, ৫০ কেজি ৬৬০ গ্রাম ১৩ পুরিয়া গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: