odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩২ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ August ২০২৩ ২০:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ August ২০২৩ ২০:৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা-বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১০৫  কেজি গাঁজা, ১৪০৫ পিস ইয়াবা ও ২১০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: