odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে

প্রথম বর্ষ স্নাতকে (পাস) ভর্তিতে অনলাইন আবেদন শুরু আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ August ২০২৩ ১৬:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ August ২০২৩ ১৬:২১

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন আজ বুধবার (২ আগস্ট) থেকে শুরু হচ্ছে।

বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে। 

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: