odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

গোপালগঞ্জে কাল থেকে শুরু হচ্ছে ইজতেমা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ November ২০১৭ ১৯:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ November ২০১৭ ১৯:০৭

অধিকারপত্র ডেক্স

এর মাধ্যমে সকল মুসলিম নর-নারী শিক্ষা নেবে কিভাবে ইহকালে চলা যায় এবং পরকালে বাঁচা যায় ।

আগামীকাল   থেকে গোপালগঞ্জে (০৩) তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। ইতোমধ্যে ইজতেমার ময়দানে তাবলিক জামাতের মুসল্লিরা আসতে শুরু করেছেন।  প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এই ইজতেমা।

গোপালগঞ্জে মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির উপর হাউজিং প্রকল্প মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হবে তিন দিন ব্যাপী বিশাল ইজতেমা ।

গোপালগঞ্জের পাঁচ উপজেলা সহ আশ পাশের জেলা থেকে ইজতেমায় প্রায় ২ লাখ মুসল্লি অংশ নেবে বলে তাবলীগ জামাতের মুরব্বিগন আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমান খান বলেছেন, আহত মুসল্লিরা যাতে নিরাপত্তার মধ্য দিয়ে ইস্তেমা শেষ করতে পারেন সে জন্য ইস্তেমা মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আর এ জন্য নিরাপত্তায় থাকবে পোশাকী পুলিশের পাশাপাশি ,র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন।

 



আপনার মূল্যবান মতামত দিন: