odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 6th September 2026, ৬th September ২০২৬

আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ December ২০২৩ ২৩:০১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ December ২০২৩ ২৩:০১

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যাত্রা শুরু করলো বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার আশিকুর রহমান শিবলির হাফ-সেঞ্চুরিতে ৪৯ দশমিক ৩ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন শিবলি। এছাড়া জিসান আলম ৪২ ও আরিফুল ইসলাম ২২ রান করেন। আরব আমিরাতের ধ্রুব পারাশার ৪৪ রানে ৬ উইকেট নেন।

জবাবে দুই স্পিনার মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবনের ঘুর্ণিতে ১৪ বল বাকী থাকতে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হার্ডিক পাই। বাংলাদেশের রাব্বি ৩২ রানে ও জীবন ২৬ রানে ৪টি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: