odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ December ২০২৩ ১০:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ December ২০২৩ ১০:২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৭৪৩৬ পিস ইয়াবা, ১৯৭.২ গ্রাম হেরোইন ও ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: