odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

বিপিএলে উইকেটের মান বাড়ানোর কথা বললেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ February ২০২৪ ১০:২৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬ February ২০২৪ ১০:২৪

বিপিএলের প্রতি আসরে আলোচনার কেন্দ্রে থাকে উইকেট। এবারও তার ব্যতিক্রম নয়। রান করতে বেশ সংগ্রাম করতে হচ্ছে ব্যাটারদের। যদিও বিপিএল শুরুর আগে ভালো মানের উইকেটের কথা বলেছিলেন বিসিবির কর্তারা।

এবার উইকেট রান-প্রসবা না হওয়ার পেছনে অবশ্য আবহাওয়ার দায় দেখছেন অনেকে। একই সঙ্গে ব্যাটারদের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। রংপুরের রাইডার্সের পাকিস্তানি ব্যাটার বাবর আজম বিপিএলের উইকেটের মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দলটির অনুশীলনের ফাঁকে বাবর বলেছেন, 'উইকেট দিনে এক রকম আবার রাতে অন্যরকম আচরণ করে। 

ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না, আবার সবসময় স্পিনও হয় না। মাঝেমধ্যে মন্থর এবং নিচু হয়। আমার মনে হয় উইকেটের দিক থেকে বিপিএলের মান আরো বাড়াতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: