odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ March ২০২৪ ১৬:৫৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ March ২০২৪ ১৬:৫৪

৩ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভবন নির্মাণে বিল্ডিং কোড বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে মাঠ পর্যায়ের  প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একই সাথে রমজানকে সামনে রেখে যে কোনো ধরনের খাদ্য মজুদ ও ভেজালের বিরুদ্ধেও কঠোর হওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘বিল্ডিং কোড অনুসরণ করে সঠিকভাবে ভবন নির্মাণ করা হচ্ছে কিনা তা সবাইকে লক্ষ্য রাখতে হবে। শুধু সিটি করপোরেশন এলাকায় নয়, দেশের অন্যান্য স্থানেও এটি অনুসরণ করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে জেলা প্রশাসকদের (ডিসি) চার দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: