odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 27th August 2026, ২৭th August ২০২৬

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষুব্ধ আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ April ২০২৪ ১৬:২৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫ April ২০২৪ ১৬:২৩

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি দল খেলবে এবারের আসরে। ২০টি দল নিয়ে জুনে এই আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তবে বিশ্বকাপের আগে ব্যবস্থাপনাজনিত অনিয়মের কারণে সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)।

যুক্তরাষ্ট্র ক্রিকেটের চলমান পরিস্থিতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক কমিটি (ইউএসওপিসি)। একই কারণে ক্ষুব্ধ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।  

ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বড় একটি অংশ যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করার পক্ষে। তবে সামনেই বিশ্বকাপের মতো টুর্নামেন্ট থাকায় আপাতত সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না।



আপনার মূল্যবান মতামত দিন: