কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষাবর্ষের 'বি' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন এক ব্যতিক্রমী রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের মধ্যে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো এবং স্থানীয় নির্বাচনী প্রচারণা চালিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) কলা ও সামাজিক বিজ্ঞান, আইন এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা, বিশেষ করে 'কৃষক কার্ড' ও 'ফ্যামিলি কার্ড' সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। একইসঙ্গে কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী লিফলেট বিতরণ ও তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এই বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার জানান, "আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় তারেক রহমানের দেশ পরিচালনার রূপরেখা পৌঁছে দিতে চাই। আজ ভর্তি পরীক্ষা উপলক্ষে সারাদেশ থেকে আসা অভিভাবকদের আমরা আমাদের পরিকল্পনাগুলো বুঝিয়ে বলেছি।
বিশেষ করে এই আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর কুমিল্লার উন্নয়ন নিয়ে যে ৯ দফা ঘোষণা রয়েছে, তা সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছে।"
ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সুশৃঙ্খল প্রচারণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আসা অভিভাবকদের মধ্যেও কৌতূহল দেখা গেছে।
ভর্তি পরীক্ষার ভিড়ে কুবিতে ছাত্রদলের চমক! অভিভাবকদের হাতে হাতে পৌঁছে গেল তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা ও ধানের শীষের বার্তা।
#CoU #AdmissionTest2026 #JatiyatabadiChatraDal #BNP #BangladeshPolitics #CUMILLA #Adhikarpatra #StudentPolitics
Keywords:
