odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফ্রি ফায়ার ক্যাম্পাস হিরো প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল: চ্যাম্পিয়ন এক্সট্রেমেক্স

কুবির গেমারদের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিল 'টিন এক্সট্রেমেক্স'! প্রথমবার ই-স্পোর্টস উন্মাদনায় মাতল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

odhikarpatra | প্রকাশিত: ৬ February ২০২৬ ২১:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৬ February ২০২৬ ২১:৪৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হলো জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ারের জমকালো আসর 'ক্যাম্পাস হিরো'। ই-স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'টিন এক্সট্রেমেক্স'।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এই ফাইনালে মোট ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে 'দ্য স্করপিয়নস' প্রথম রানার আপ এবং 'দ্য রেজমোড' দ্বিতীয় রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

আয়োজন প্রসঙ্গে ই-স্পোর্টস ক্লাবের ইভেন্ট প্রেসিডেন্ট মাইনুল ইসলাম বলেন, "দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ই-স্পোর্টস নিয়ে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এতদিন তার অভাব ছিল। মূলত ই-স্পোর্টসকে ক্যাম্পাসে পরিচিত করা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পরিবেশ অনুকূলে থাকলে সামনে আমরা আরও বড় ইভেন্ট আয়োজন করব।"

ইভেন্টের চিফ অর্গানাইজার মোহাম্মদ মেহরাব হোসাইন ই-স্পোর্টসের গুরুত্ব তুলে ধরে বলেন, "অনেকে গেমিংকে নেতিবাচকভাবে দেখলেও এটি এখন একটি বিশ্বস্বীকৃত ক্যারিয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সময় ব্যবস্থাপনা ঠিক রেখে গেমিং করে, তবে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে বড় পুরস্কার অর্জন করতে পারবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ই-স্পোর্টসকে প্রমোট করতে চাই।"
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই-স্পোর্টস ক্লাবের এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক ইভেন্ট, যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে



আপনার মূল্যবান মতামত দিন: