odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th August 2026, ৬th August ২০২৬

কুবিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের বর্ণাঢ্য মিছিল

odhikarpatra | প্রকাশিত: ১৮ February ২০২৬ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১৮ February ২০২৬ ২৩:৫০


নিজস্ব প্রতিবেদক, কুবি | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত মিছিল ও গজল পরিবেশন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালীন শিক্ষার্থীরা 'আহলান সাহালান–মাহে রমাদান' স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন এবং রমজান মাসকে বিনম্র শ্রদ্ধায় স্বাগত জানান।
সমাবেশ শেষে অনুভূতি ব্যক্ত করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন:


> "আমরা আজকে এখানে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছি এবং গজল পরিবেশন করেছি। বাঙালি জাতির মুসলিম সংস্কৃতিকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারই প্রথমবারের মতো রমজানকে স্বাগত জানিয়ে এই মিছিলের আয়োজন করেছে। ইনশাআল্লাহ, আগামীতে এই আয়োজন আরও বড় হবে এবং আমরা আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় সচেষ্ট থাকব।"
>
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মিছিলটি ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।



আপনার মূল্যবান মতামত দিন: