২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। জ্যোতি-নাহিদাদের লড়তে হবে গ্রুপ ১-এ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। গ্রুপের বাকি তিনি দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ড।
সম্প্রতি নেপালে কোয়ালিফাইং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। প্রথমবারের মতো নেদারল্যান্ডস সঙ্গী হয় বাংলাদেশের এবং গ্রুপিংয়ে একই সঙ্গে পড়েছে। ১৪ জুন এই ডাচদের সঙ্গে এজবাস্টনে ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে। এর দুদিন আগে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।
বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ১৭ জুন, পাকিস্তানের সঙ্গে ২০ জুন, অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ জুন, ভারতের সঙ্গে ২৫ জুন এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২৭ জুন।
অন্য গ্রুপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ছাড়াও আছে- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন এবং দ্বিতীয়টি ২ জুলাই। এরপর ৫ জুলাই লর্ডসের ফাইনালে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন।
বাংলাদেশের ম্যাচের সময়সূচী
১৪ জুন: বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন
১৭ জুন: বনাম অস্ট্রেলিয়া, হেডিংলি
২০ জুন: বনাম পাকিস্তান, সাউদাম্পটন
২৫ জুন: বনাম ভারত, ওল্ড ট্র্যাফোর্ড
২৭ জুন: বনাম দক্ষিণ আফ্রিকা, লর্ডস

আপনার মূল্যবান মতামত দিন: