odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

হাজীদের ভালো সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০০:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০০:২৩

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে।

আজ শনিবার বিকেলে রমনায় পুলিশ কনভেনশন হলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না।

ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে।

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তৃতা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: