odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 7th September 2026, ৭th September ২০২৬
৩০ রোজা পূর্ণ, শুক্রবার সৌদিতে ঈদ, বাংলাদেশে সম্ভাব্য পরদিন

সৌদি আরবে বুধবার চাঁদ দেখা যায়নি: শুক্রবার সৌদি আরবে ঈদ, বাংলাদেশে সিদ্ধান্ত কাল

Special Correspondent | প্রকাশিত: ১৯ March ২০২৬ ০০:০০

Special Correspondent
প্রকাশিত: ১৯ March ২০২৬ ০০:০০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) রাতে সৌদি আরবের রাজকীয় সুপ্রিম কোর্ট ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

চাঁদ দেখার প্রচেষ্টা ও ঘোষণা

বুধবার সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন প্রান্তে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ও বিশেষজ্ঞ দল নিয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা চালানো হয়। তবে বিরূপ আবহাওয়া এবং আকাশ মেঘলা থাকার কারণে কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি। গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে চাঁদ দেখা না যাওয়ায় এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। হিজরি ১৪৪৭ সনের ১লা শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতর পালিত হবে শুক্রবার।

অন্যান্য দেশের চিত্র

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বিভিন্ন দেশ ইতিমধ্যেই ঈদের তারিখ ঘোষণা করেছে:

তুরস্ক ও অস্ট্রেলিয়া: দেশ দুটি আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

সিঙ্গাপুর: সেখানে বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে এবার সংযুক্ত আরব আমিরাত ও কাতারে নিরাপত্তা নিশ্চিতে শুধু মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উন্মুক্ত স্থানে কোনো বড় জমায়েত হচ্ছে না।

বাংলাদেশের প্রস্তুতি

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠকে সারা দেশের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে বাংলাদেশে ঈদের তারিখ ঘোষণা করা হবে। যদি বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে শুক্রবার ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: