odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th June 2026, ৬th June ২০২৬
রাজধানীর সাদেক হোসেন খোকা রোডে সেনাবাহিনীর অভিযান: ৩০ বছর পর উদ্ধার হলো বেদখল হওয়া সরকারি জমি

রাজধানীতে সেনাবাহিনীর বিশাল অ্যাকশন! ৩০ বছরের ‘অবৈধ দখল’ গুঁড়িয়ে উদ্ধার হলো কোটি টাকার সরকারি সম্পত্তি

odhikarpatra | প্রকাশিত: ১৬ April ২০২৬ ১৮:১৬

odhikarpatra
প্রকাশিত: ১৬ April ২০২৬ ১৮:১৬

অধিকার পত্র  ডটকম 
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রভাবশালী মহলের দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধারে বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ‘সাদেক হোসেন খোকা রোডে’ এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা এই মূল্যবান সরকারি জমিটি উদ্ধারে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে অভিযানে নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা বাজার সাথে সাথেই সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম শুরু করেন। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে এই জমিটি অবৈধভাবে ভোগদখল করে আসছিল একটি মহল।

সেনা সূত্র জানায়, সরকারি সম্পদ রক্ষা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমিটি বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে সরকারি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের অবসান হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।


রাজধানীর অন্যান্য স্থানেও এমন অবৈধ দখলের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: