অধিকারপত্র ডটকম
বিশেষ প্রতিনিধি,
তারেক রহমান বলেছেন, দেশের বড় অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু ও বিভিন্ন টানেল নির্মাণে অপ্রয়োজনীয় খরচ হয়েছে। তিনি মনে করেন, ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা দেখানো গেলে এসব প্রকল্প থেকে আরও ভালো ফল পাওয়া সম্ভব হতো।
সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় বিভিন্ন খাতে একটি ভঙ্গুর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তার ভাষায়, পরিস্থিতি অনেকটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের মতো ছিল।
তিনি বলেন, সরকার ধীরে ধীরে বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকার তারেক রহমান রূপপুর প্রকল্প পদ্মা সেতু টানেল অবকাঠামো ব্যয় পুলিশ সপ্তাহ উন্নয়ন প্রকল্প

আপনার মূল্যবান মতামত দিন: