odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 19th May 2026, ১৯th May ২০২৬
র‌্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল দাবি মন্ত্রীর, নতুন আইনে সংস্কারের উদ্যোগ সরকারের

র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৮

অধিকার পত্র ডেস্ক

১৮ মে ২০২৬, ২১:১৩

ঢাকা, ১৮ মে ২০২৬ (অধিকার পত্র ডটকম): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু কর্মকর্তার ব্যক্তিগত ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না।

রাজধানীর র‌্যাব ফোর্সেস সদরদপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, র‌্যাব বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি ও সিভিল স্টাফদের সমন্বয়ে গঠিত একটি এলিট ফোর্স। অতীত সরকারের সময়ে বাহিনীটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে বাহিনীর আইনি কাঠামো সংস্কার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বাহিনীকে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে যেসব কর্মকর্তা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন আইনের আওতায় র‌্যাবকে পুনর্গঠন বা নতুনভাবে নামকরণ করা হলে আন্তর্জাতিক মহল বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।

গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শক্তিশালী করার কাজ চলছে। আইন সংস্কার সম্পন্ন হলে গুম ও নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীরা সরাসরি বিচার পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন: