odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 5th September 2026, ৫th September ২০২৬
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা

২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৮

অধিকার পত্র ডেস্ক

১৮ মে ২০২৬, ২১:৩৩

ঢাকা, ১৮ মে ২০২৬ (অধিকার পত্র ডটকম): দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বাংলাদেশ টেলিভিশন, স্পারসো ও আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে। পশুর হাট, পরিবহন ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: