odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 6th September 2026, ৬th September ২০২৬
“মানবিক বা পেশাগত কোনো কারণেই এই নৃশংসতার পক্ষে কেউ না দাঁড়াক”— অ্যাডভোকেট কাজী মো. মহসীন মিঠু

শিয়ালদির রামিসা হত্যাকাণ্ড: ঘাতকদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান অধিকারপত্র ডটকম সম্পাদকের

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৬ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৬ ২৩:৫০

প্রকাশিত: ১৯ May ২০২৬ ২৩:৫০
 
নিজস্ব প্রতিবেদক:
 
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদি গ্রামের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। শিয়ালদি গ্রামের পাশের বাহেরকুচি গ্রামে অধিকারপত্র ডটকমের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশের বাড়ি। রামিসার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আত্মিক সম্পর্ক রয়েছে তার।
 
এই মর্মান্তিক ঘটনার পর ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ। তিনি অনুরোধ জানান, রামিসার ওপর সংঘটিত এই জঘন্যতম অপরাধকে কোনো আইনজীবী যেন মানবিক, পেশাগত কিংবা অন্য কোনো বিবেচনায় নিয়ে অভিযুক্তদের পক্ষে না দাঁড়ান।
 
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী মো. মহসীন মিঠুও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুর ওপর এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
 
তিনি আরও বলেন, “আমি আমার সিনিয়র, জুনিয়র, সহপাঠী ও সাংবাদিক বন্ধুদের নিয়ে ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অপরাধীদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানোর সুযোগ নেই।”
 
অধিকারপত্র ডটকমের সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দেশবাসীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক।
 
এদিকে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। সচেতন মহল দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 


আপনার মূল্যবান মতামত দিন: