odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬
সারা দেশ থেকে টপ-১০ নির্বাচিত হয়ে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত OIBO-তে অংশগ্রহণ

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রূপকথা রায়

odhikarpatra | প্রকাশিত: ২০ May ২০২৬ ১৬:৩৮

odhikarpatra
প্রকাশিত: ২০ May ২০২৬ ১৬:৩৮

প্রকাশিত: বুধবার, ২০ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ-এর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের বকুল শাখার শিক্ষার্থী রূপকথা রায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গৌরব অর্জন করেছেন।

তিনি সারা দেশের মধ্যে Top 10 নির্বাচিত হওয়ায় রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত Open International Biology Olympiad (OIBO)-এ অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

বর্তমানে তিনি রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন এবং আন্তর্জাতিক এই জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

রূপকথা রায়ের এই অসাধারণ অর্জনে সরকারি হরগঙ্গা কলেজ পরিবারসহ মুন্সিগঞ্জবাসী আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, রূপকথা রায়ের এই অর্জন ভবিষ্যতে দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রূপকথা রায়

#রূপকথা_রায় #হরগঙ্গা_কলেজ #মুন্সিগঞ্জ #বাংলাদেশ #OIBO #জীববিজ্ঞান_অলিম্পিয়াড #মস্কো #শিক্ষা_সংবাদ

 



আপনার মূল্যবান মতামত দিন: