odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
পরিচ্ছন্ন নগরী গড়তে প্রশাসকদের নির্দেশনা, জলাবদ্ধতা রোধে খাল-নর্দমা পরিষ্কারের তাগিদ

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২২ May ২০২৬ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২২ May ২০২৬ ২৩:৫৪

প্রকাশের সময়: ২২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ২২ মে : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে এ চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সারা দেশের সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক প্রশাসক ও মেয়রদের কাছে হস্তান্তর করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী নগরীগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি ক্লিন সিটি গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নগরীতে জলাবদ্ধতা রোধে খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়র উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: