odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 25th May 2026, ২৫th May ২০২৬
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন প্রায় ৬০০ শিক্ষার্থী, কৃতিদের দেওয়া হয় সম্মাননা

শান্ত কেমিস্ট্রি’র আয়োজনে এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৬ ১৭:৪২

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৬ ১৭:৪২

প্রকাশিত: ২৪ মে ২০২৬, 

অধিকারপত্র ডটকম,   পাবনা প্রতিনিধি

অধিকার পত্র ডেস্ক: পাবনায় এইচএসসি-২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শান্ত কেমিস্ট্রি’র আয়োজনে রোববার বেলা ২টায় পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে বর্ণাঢ্য এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল। শান্ত কেমিস্ট্রির পরিচালক রাসেল আহমেদ শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঞ্জিল হোসেন এবং মনিরুজ্জামান রনি প্রমুখ।

বক্তারা এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ শিক্ষা জীবন, ভর্তি প্রস্তুতি এবং সফলতা অর্জনের বিষয়ে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীসহ এইচএসসি একাডেমিক ব্যাচের প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, চলতি বছরে শান্ত কেমিস্ট্রি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী মেডিকেল, বুয়েট ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ পাবনার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আর কে আকাশ পাবনা প্রতিনিধি অধিকার পত্র ডটকম। 



আপনার মূল্যবান মতামত দিন: