odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
সিনিয়র সিটিজেন ও ‘সুবর্ণ’ কার্ডধারীরা পাবেন বিশেষ সুবিধা, উদ্বোধন সোমবার

মেট্রোরেলে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের ২৫ শতাংশ ভাড়া ছাড়

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৬ ২৩:২৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৬ ২৩:২৮

প্রকাশ : ২৪ মে ২০২৬, ঢাকা | অধিকার পত্র ডটকম

ঢাকা, ২৪ মে ২০২৬: মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ছাড় কার্যক্রমের উদ্বোধন করবেন।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবাকে আরও জনবান্ধব করতে এই কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।

এছাড়া প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একই হারে বিশেষ ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।

ডিএমটিসিএল জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে মেট্রোরেল সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: