odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 4th September 2026, ৪th September ২০২৬
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২৬ ২০:০৫

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২৬ ২০:০৫

প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৮:০০ পিএম

অধিকার পত্র ডেস্ক:

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে শুক্রবার বিকেলে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন রুট পরিদর্শন করেন। কোরবানির বর্জ্য যথাযথভাবে অপসারণ হচ্ছে কিনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতেই তিনি এই পরিদর্শনে বের হন।

তিনি জানান, প্রধানমন্ত্রী গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকা দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো সড়ক পথে অগ্রসর হন।

পরবর্তীতে তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়া বাজার, বংশাল রোড, গুলিস্তান ও শাহবাগ এলাকা পরিদর্শন করেন।

এছাড়া এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ এবং মহাখালী সড়ক এলাকাও তার পরিদর্শন তালিকায় ছিল।

সরকারি সূত্র জানায়, ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে তদারকি করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: