odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে সমালোচনায় সিলেট সিটি করপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার*

নিজে ভিডিও করে ফেসবুকে দিলেন সিসিক সিইও, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় নেটদুনিয়ায় সমালোচনার ঝড়! ভুল স্বীকার করলেন সরকারি কর্মকর্তা!

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২৬ ২০:৩২

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২৬ ২০:৩২

অধিকারপত্র সিলেট প্রতিনিধি,

মূল প্রতিবেদন:
 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুগ্ম সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার-এর হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

চালক ও আরোহী কারও মাথায় হেলমেট না থাকায় একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভাইরাল হওয়া ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সিইও মোহাম্মদ রেজাই রাফিন সরকার নিজেই মোটরসাইকেল চালাচ্ছেন এবং তাঁর পেছনের আসনে তাঁর স্ত্রী বসে আছেন।

তবে আইন অনুযায়ী চালক কিংবা আরোহী— কারও মাথাতেই হেলমেট ছিল না। ভিডিওটি তিনি নিজেই নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।


ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ভোরে সিলেট বিমানবন্দর সড়কে ফাঁকা রাস্তায় কিছুক্ষণ

মোটরসাইকেল চালিয়েছিলেন। সে সময় হেলমেট ব্যবহার করা হয়নি। একই সঙ্গে তিনি অকপটে স্বীকার করেন যে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো একদমই ঠিক হয়নি এবং ভবিষ্যতে তিনি অবশ্যই হেলমেট ব্যবহার করবেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, একজন উচ্চপদস্থ ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে সড়ক নিরাপত্তা আইন মেনে চলার ক্ষেত্রে তাঁর আরও সচেতন হওয়া উচিত ছিল। তাদের মতে, এ ধরনের আচরণ সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে,

যা সড়ক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে, কেউ কেউ তাঁর এই প্রকাশ্য ভুল স্বীকার ও ভবিষ্যতে সতর্ক থাকার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, তিনি সাধারণত সবসময় হেলমেট পরেই মোটরসাইকেল চালান। ভিডিও ধারণের উদ্দেশ্যে অল্প সময়ের জন্য হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো হয়েছিল।

তবে এটি সঠিক সিদ্ধান্ত ছিল না এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, ঘটনাটি ভোরবেলায় একদম ফাঁকা রাস্তায় ঘটেছিল এবং তখন সড়কে যানবাহনের উপস্থিতি খুবই কম ছিল।

তবুও নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহার করা উচিত ছিল বলে তিনি মনে করেন।
এদিকে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, রাস্তা ফাঁকা থাকুক বা ব্যস্ত— মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়ের জন্যই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্ঘটনার ঝুঁকি যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে এবং হেলমেট জীবন রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সচেতনতা বৃদ্ধির জন্য দায়িত্বশীল ব্যক্তিদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন: