odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th June 2026, ৫th June ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার জমা হবে, বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হবেন স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

odhikarpatra | প্রকাশিত: ৩ June ২০২৬ ২১:৫২

odhikarpatra
প্রকাশিত: ৩ June ২০২৬ ২১:৫২

অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩ জুন: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর কাছে জমা দিয়েছে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রীর কাছে হস্তান্তর করেছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পৃথক তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে। ওই দিন বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে তদন্ত-সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে এর কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি, অবহেলা বা ব্যবস্থাপনাগত দুর্বলতা ছিল কি না তা খতিয়ে দেখতে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে।

হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন সরকারি তদন্ত কমিটিগুলোর চূড়ান্ত প্রতিবেদনের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের।

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

#আদদ্বীন_হাসপাতাল #নবজাতক_মৃত্যু #স্বাস্থ্য_মন্ত্রণালয় #তদন্ত_প্রতিবেদন #স্বাস্থ্যমন্ত্রী #বাংলাদেশ

 



আপনার মূল্যবান মতামত দিন: