odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬
ড. খলিলুর রহমানের নেতৃত্বে বিশ্ব শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৮

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৮

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ৯:৪০ রাত | নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার এক বার্তায় রাষ্ট্রপতি এ অর্জনের জন্য বর্তমান সরকার, দেশের কূটনীতিকবৃন্দ, বিজয়ী প্রার্থী ড. খলিলুর রহমান এবং দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, এ সাফল্য বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি।

তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বাংলাদেশের প্রতি আস্থা ও সমর্থন প্রদর্শন করেছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিকতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও প্রভাবকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশের জন্য নতুন সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মোচন করবে।

রাষ্ট্রপতির মতে, বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্বের সক্ষমতা ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ বিজয় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: