প্রকাশের তারিখ: ৫ জুন ঢাকা
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
জাতীয় বাজেট, রাষ্ট্রীয় নীতিমালা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার নিশ্চিতকরণ এবং পূর্ণ ও অর্থবহ অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স ফর ডিসএবিলিটি প্রফেশনালস (বিএনএডিপি)।
সংগঠনটির উদ্যোগে আগামী ৬ জুন ২০২৬, শনিবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে “মিট দ্য প্রেস” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট, রাষ্ট্রীয় নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ এবং সামাজিক-অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে “প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও মুক্তির ৩১ দফা জাতীয় দাবি” উপস্থাপন করা হবে।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম পেশাজীবীভিত্তিক প্রতিবন্ধিতা বিষয়ক নিউজলেটার “Light for Inclusion (একীভূতকরণের আলো)”-এর মোড়ক উন্মোচন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনএডিপি মনে করে, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেট ও রাষ্ট্রীয় নীতিমালায় প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের প্রয়োজন ও অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। এ লক্ষ্যেই সংবাদমাধ্যমের সামনে তাদের দাবিসমূহ তুলে ধরা হবে।
লাইট ফর ইনক্লুশন মিট দ্য প্রেস ৩১ দফা দাবি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিএনএডিপি বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স ফর ডিসএবিলিটি প্রফেশনালস

আপনার মূল্যবান মতামত দিন: