odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th June 2026, ৬th June ২০২৬
ফায়ার সার্ভিসের চার ইউনিটের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের ৯ নম্বর গেটের আগুন নিয়ন্ত্রণে

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২৬ ০২:১৫

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২৬ ০২:১৫

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

অধিকার পত্র ডটকম, 

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকার ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ১৪ মিনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল সংরক্ষণের স্থানে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট কাজ শুরু করে, পরে উত্তরা ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ অভিযানে অংশ নেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের অক্টোবরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছিল এবং বিমান চলাচলেও প্রভাব পড়েছিল।

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের ৯ নম্বর গেটের আগুন নিয়ন্ত্রণে

#শাহজালালবিমানবন্দর #কার্গোভিলেজ #আগুন #ফায়ারসার্ভিস #ঢাকা #বাংলাদেশ

 



আপনার মূল্যবান মতামত দিন: