odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 31st July 2026, ৩১st July ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কের পাশাপাশি একাধিক অভিযোগের তদন্তে অব্যাহতির সিদ্ধান্ত, মিলেছে একাধিক সূত্রে

ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামের প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি: তথ্য কতটা সত্য?

odhikarpatra | প্রকাশিত: ১৩ June ২০২৬ ২৩:২৩

odhikarpatra
প্রকাশিত: ১৩ June ২০২৬ ২৩:২৩

অধিকার পত্র ডটকম 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অধিকারপত্রের ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সত্য। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আদেশে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে।

তবে অনুসন্ধানে আরও দেখা গেছে, শুধুমাত্র একটি ভাইরাল ভিডিওর কারণে তাকে অপসারণ করা হয়নি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগও তদন্তে উঠে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত আদেশে খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে অন্নপূর্ণা দেবনাথ বর্তমানে দায়িত্ব পালন করছেন—সরকারি ওয়েবসাইটের তথ্যেও তা নিশ্চিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: