odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 4th September 2026, ৪th September ২০২৬
মন্ত্রিসভার বৈঠকে পৃথকভাবে দুই দিবস পালনের প্রস্তাব অনুমোদন

জাতীয় যুব দিবস আবারও ১ নভেম্বর, ১২ আগস্ট পালিত হবে আন্তর্জাতিক যুব দিবস

odhikarpatra | প্রকাশিত: ১৬ July ২০২৬ ২১:১৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ July ২০২৬ ২১:১৪

অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:৩৫

ঢাকা: সরকার পূর্বের নিয়মে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার ১৩তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দুই দিবস একত্রে ১২ আগস্ট পালন করা হয়।

সরকার জানায়, বর্ষাকালে একদিনে দুই দিবস পালন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন।

এ ছাড়া জাতীয় যুব দিবসের বাইরে অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: