odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 20th September 2026, ২০th September ২০২৬
কাপাসিয়ার বীরউজলী বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

odhikarpatra | প্রকাশিত: ১৮ September ২০২৬ ২৩:৩৩

odhikarpatra
প্রকাশিত: ১৮ September ২০২৬ ২৩:৩৩

অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বীরউজলী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজন মারা যান।

নিহতদের একজন নেত্রকোনার কেন্দুয়া এলাকার শামীম মিয়া (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।