odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬
বাকলিয়ার তুলাতলী জামাই বাজারের আলী মার্কেটে অগ্নিকাণ্ড; চার ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে মার্কেটে আগুন, পুড়ে গেছে সাত কাপড়ের দোকান

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৬ ২৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৬ ২৩:৩৭

অধিকারপত্র ডটকম চট্টগ্রাম প্রতিনিধি

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত; ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি মার্কেটের সাতটি কাপড়ের দোকান পুড়ে গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাকলিয়া থানাধীন তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পর চন্দনপুরা ও লামার বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে আগুনের উৎস ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মার্কেটের নিচতলার সাতটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

 

চট্টগ্রামের বাকলিয়ায় মার্কেটে ভয়াবহ আগুন।
তুলাতলী জামাই বাজার এলাকার আলী মার্কেটে অগ্নিকাণ্ডে নিচতলার সাতটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করে।

#চট্টগ্রাম #বাকলিয়া #অগ্নিকাণ্ড #আগুন #ফায়ারসার্ভিস #মার্কেটে_আগুন #অধিকারপত্র