odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য ২০২১ সালে ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ May ২০১৮ ২০:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ May ২০১৮ ২০:৫৫

 

 বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য ২০২১ সালে ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকাস্থ কানাডা হাই কমিশন আয়োজিত দুই দিনব্যাপী “শোকেস কানাডা-২০১৮” নামে ট্রেড এন্ড এডুকেশন ফোয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তোফায়েল আহমেদ জানান বাংলাদেশ গত বছর কানাডায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে প্রায় ৬শ’ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। কানাডা বাংলাদেশের তৈরী পোশাকের বড় বাজার। ২০০৩ সাল থেকে কানাডা বাংলাদেশকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিচ্ছে। তিনি বলেন, সপ্তমপঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ি বাংলাদেশ রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের চামড়াজাত, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, সফ্টওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা কানাডায় রপ্তানি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে করে কানাডায় বাংলাদেশের পণ্য রপ্তানি অনেক বৃদ্ধি পাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একং ইপিজেড-এ বেশ কিছু বিনিয়োগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১শ’টি স্পেশাল ইকোনমিক জোনে কানাডার বিনিয়োগকারীগণ বিনিয়োগ করলে লাভবান হবেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার এ মহুর্তে বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। কানাডার বিনিয়োগকারীগণ এ বিনিয়োগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
তোফায়েল আহমেদ বলেন, কানাডা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র । বাংলাদেশের ছেলে-মেয়েরা কানাডায় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যায়। বাংলাদেশেও কানাডার তত্ত¦াবধায়নের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এ মেলায় কানাডায় শিক্ষার সুযোগ গ্রহণের নিয়ম-কানুনসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এ ধরনের মেলার মাধ্যমে উভয় দেশের মানুষ আরো কাছে আসার সুযোগ পাবে।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে অংশ গ্রহণ করবে। বিগত নির্বাচনে যে ভুল করেছিল সে ভুল আর বিএপি করবে না। বর্তমান নির্বাচন কমিশন সার্স কমিটির সুপারিশের প্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছে, সেখানে বিএনপির সুপারিশকৃত ব্যক্তিও আছে। সেহেতু নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন। সেহেতু আইনী প্রক্রিয়ার বাইরে যাবার কোন সুযোগ নেই।
এ ট্রেড এন্ড এডুকেশন ফোয়ার আগামী ৭ মে পর্যন্ত চলবে। মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য মেলা খোলা থাকবে।
অনুষ্ঠানে ঢাকাস্থ কানডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন, কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন, গ্লোবাল এফেয়ার্স কানাডার সাউথ এশিয়ার ডিরেক্টর জেনারেল ডেভিড হার্টম্যান বক্তব্য রাখেন। বাণিজ্যমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘরে দেখেন।



আপনার মূল্যবান মতামত দিন: